,

আমেরিকায় যাওয়ার সাড়ে ৩ মাসের মধ্যেই লাশ হয়ে ফিরছেন রিফাত

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : স্বপ্নের দেশ আমেরিকায় যাওয়ার সাড়ে ৩ মাসের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলেন আবু সুফিয়ান মল্লিক রিফাত (২৩) নামের এক বাংলাদেশি যুবক। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিকের পুত্র রিফাত কাজ করতেন বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত ম্যানহাটানের একটি রেস্টুরেন্টে।

রেস্টুরেন্টের খাবার গ্রাহকের বাসায় পৌঁছে দিতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দু’সপ্তাহ আগে দুর্ঘটনায় পতিত হন। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল মাউন্ট সিনাই হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত বুধবার ভোরে তিনি মারা যান।
যুক্তরাষ্ট্রস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদৎ হোসেন এই প্রতিবেদককে আরও জানান, রিফাত ইমিগ্র্যান্ট হয়ে চলতি বছরের ১২ জুলাই যুক্তরাষ্ট্র এসেছিলেন। তার এক বোন কানাডায় বসবাস করেন। আর বাবা-মা ও অন্য এক ভাই ও বোন নিউইয়র্কে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে আসার আগে রিফাত ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে গ্র্যাজুয়েশন করেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্র্যাক ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সেক্রেটারি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

রিফাতের মরদেহ বাংলাদেশে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

এজন্য রিফাতের মা, বাবা এবং বড় বোন ১৯ অক্টোবর বৃহস্পতিবার রাতের ফ্লাইটে বাংলাদেশে রওনা দিয়েছেন।
শাহাদৎ জানান, নিউইয়র্ক সময় শুক্রবার বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারে রিফাতের জানাজা শেষে রাতের ফ্লাইটে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের পক্ষ থেকে লাশের জানাজাসহ অন্যান্য দায়িত্ব পালন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে