,

আর কতবার নিষিদ্ধ হবেন বোলার হাফিজ?

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও মোহাম্মদ হাফিজ! এক-দুইবার নয়, এ নিয়ে তিনবার প্রশ্নবিদ্ধ হলো পাকিস্তানি অলরাউন্ডারের বোলিং অ্যাকশন। কাল আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রশ্ন উঠেছে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় হাফিজকে আগামী ১৪ দিনের মধ্যে যেতে হবে পরীক্ষাগারে। তবে পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।

হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন আগেও উঠেছে। প্রথমবার নিষিদ্ধ হয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বরে। বোলিংয়ের ছাড়পত্র পান পরের বছরে এপ্রিলে। তাঁর অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন ওঠে ২০১৫ সালের জুনে। ২৪ মাসের মধ্যে বোলিং অ্যাকশন ফের প্রশ্নবিদ্ধ হওয়ায় ২০১৫ সালের জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর তাঁর বোলিং নিষিদ্ধ হয়েছিল। ২০১৬ সালের ১৭ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেওয়ার পর বোলিংয়ের বৈধতা পান। এক বছর না পার হতেই আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে ৩৭ বছর বয়সী পাকিস্তান অলরাউন্ডারের বোলিং।

পাকিস্তানের বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা নতুন কিছু নয়। শোয়েব আখতার, সাব্বির আহমেদ, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, বিলাল আসিফের অ্যাকশন নিয়েও উঠেছিল প্রশ্ন। অ্যাকশন শুধরে আসা আজমলের তো ক্যারিয়ারটাই থমকে গেছে। তবে সতীর্থদের সবাইকে যেন ছাড়িয়ে গেলেন হাফিজ! সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে