,

কোহলির প্রশংসায় যা বললেন আমির

news-image

 

স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের বল খেলেতেই নাকি বেশি ঝামেলায় পড়েছেন বিরাট কোহলি। বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ভারতীয় অধিনাকের এমন মন্তব্যের পর সাড়া দিয়েছেন বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা পেসার আমির। কোহলির এমন মন্তব্যে নিজে অভিভূত বলে জানিয়েছেন তিনি।

উইজডেন ইন্ডিয়াকে আমির বলেন, ‘সারা পৃথিবী জানে কোহলি সেরা। তার বিপক্ষে আপনি নিজের সেরাটা দিতে চাইবেন। আপনি তাকে কোনো সুযোগ দিলে সে আপনার কাছ থেকে ম্যাচ বের করে নিবে। ঢাকায় এশিয়া কাপের ম্যাচে সে যেমনটা করেছিল।কোহলির মতো ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে গেলে আপনি আরও ভালো বোলার হয়ে উঠবেন।’

কোহলির প্রশংসা করে আমির আরও বলেন, ‘কারো কাছ থেকে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। নিজের বোলিংয়ের প্রশংসা শুনে আমারও ভালো লাগছে। কলকতায় আমার ওপর খুশি হয়ে কোহলি আমাকে যে ব্যাট উপহার দিয়েছিলেন সেই স্মৃতি আমার সতেজ রয়েছে।’

পাকিস্তানি পেসার আমিরকে নিয়ে এটাই প্রথম তারিফ নয় কোহলির। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আমিরকে ভালবেসে নিজের সাক্ষর করা ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে