,

সন্ধ্যায় দ. আফ্রিকা যাচ্ছেন শফিউল

news-image

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতি বিমান ধরবেন ২৩ অক্টোবর। সাথে থাকবেন মাশরাফি বিন মু্র্তজা। ওয়ানডে সিরিজ শেষে দুজন একই সঙ্গে ফিরবেন। তাদের সঙ্গে থাকবেন মুমিনুল হকও।

ওয়ানডে সিরিজ মিসের পর ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না টি-টোয়েন্টি সিরিজও। টি-টোয়েন্টি দল এখনও ঘোষণা করা হয়নি। তবে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন শফিউল ইসলাম। দলের সঙ্গে যোগ দিতে আজ রাতেই দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবেন তিনি । বিসিবির লজিস্টিক কমিটির সূত্রে জানা গেছে সন্ধ্যা সাতটার বিমান ধরবেন টেস্ট সিরিজ খেলা শফিউল।

টেস্ট সিরিজ শেষে মুমিনুল হককে দক্ষিণ আফ্রিকায় রেখে দিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। তামিমের ইনজুরিতে টিম ম্যানেজম্যান্টের ভাবনায় ছিলেন মুমিনুল। তবে টি-টোয়েন্টিতে তাকে প্রয়োজন হচ্ছে না। তামিম ইকবালও সুস্থ হয়ে গেছেন। ইমরুলও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এ কারণে মুমিনুলকে দেশে পাঠিয়ে দিচ্ছে টিম ম্যানেজম্যান্ট।

১১ টি-টোয়েন্টি খেলা শফিউল ২০১৩ সালে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে খেলেছিলেন শেষ ম্যাচ। চার বছর পর আবারও শফিউলের সামনে টি-টোয়েন্টি ম্যাচ খেলার ‍সুযোগ। ১১ টি-টোয়েন্টিতে ৮ উইকেট পেয়েছেন ২৮ বছর বয়সি এ ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে