,

রংপুর রাইডার্সে নাম লেখালেন ম্যাককালাম

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলের পর বিপিএলের পঞ্চম আসরের জন্য নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে দলে ভিড়িয়েছে এবারের আসরের অন্যতম জনপ্রিয় দল রংপুর রাইডার্স। তাকে দলভুক্ত করার বিষয়টি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছেন।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক জানান, ‘চলতি মৌসুমে ম্যাককালামকে নিশ্চিত করেছি আমরা। তবে তাকে আমরা শুরু থেকে পাচ্ছি না। আগামী ১৫ নভেম্বর সে আমাদের দলের সঙ্গে যোগ দিবেন। সবকিছু ঠিক থাকলে রংপুর রাইডার্সের হয়ে ৯টি ম্যাচ খেলার কথা রয়েছে তার।’

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে বাদ পড়েছে বরিশাল বুলস, নতুন দল হিসেবে দেখা যাবে সিলেট সিক্সার্সকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে