,

‘আমি এমবাপ্পের জন্য মেসি হতে চাই’

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় নেইমারকে মাঠ এবং মাঠের বাইরে যথেষ্ট সহযোগিতা করেছেন লিওনেল মেসি। এই ব্রাজিলিয়ান তারকাও সেটি বারবার অকপটে স্বীকার করেন। নেইমার জানিয়েছেন, বার্সেলোনায় মেসির কাছ থেকে যেমনটা সহযোগিতা পেয়েছেন পিএসজিতে কিলিয়ান এমবাপ্পেকে ঠিক তেমনটা সহযোগিতা করতে চান তিনি।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে আন্ডারলেখটকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচটিতে গোল পান নেইমার ও এমবাপ্পে দুজনই।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোলের দেখা পান এমবাপ্পে। বিরতির আগ মুহূর্তে এডিনসন কাভানির করা গোলে অ্যাসিস্ট করেন ১৮ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের সময় এক ঘণ্টা পেরোনোর পর নেইমারের গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলে পিএসজি। আর ম্যাচের শেষের দিকে আন্ডারলেখটের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডি মারিয়া।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবমিলিয়ে ৮ গোল করলেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে টিনএজার হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার দখলেই। ম্যাচ শেষে নেইমার যা বলেছেন সেটি আরো বেশি অনুপ্রাণিত করার কথা এমবাপ্পেকে।
বুধবার রাতে ম্যাচ শেষে এক ব্রাজিলিয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এমবাপ্পের সঙ্গে তেমন আচরণ করতে চাই ঠিক যেমনটা (বার্সেলোনায়) মেসি আমার সঙ্গে করেছেন। আমি তাকে সাহায্য করতে চাই। সে আমার বন্ধু।’

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। হার কী জিনিস প্যারিস সেই স্বাদ এখনো পাননি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া নেইমার। ১৩ ম্যাচের ১২টিতে জয় এবং একটিতে ড্র করে অ্যালেগ্রির দল। এই ১৩ ম্যাচে প্রায় ৩.৩ গড়ে ৪৩ গোল করেছেন নেইমার-কাভানি-এমবাপ্পেররা। রোববার ফরাসি লিগের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে খেলবে নেইমার-এমবাপ্পের দল।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে