সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্লে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।

এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তামিম ইকবাল ফিরেছেন। তার জন্য জায়গা ছাড়তে হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। দক্ষিণ আফ্রিকার একাদশ থেকে ছিটকে গেছেন ডেভিড মিলার। চোটের কারণে ১১ জনে মধ্যে নেই মিলার। তার বদলে একাদশে ঢুকেছেন ফারহান বেহারদিন।

প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচ হারলে সিরিজ চলে যাবে প্রোটিয়াদের হাতের মুঠোয়। বিপরীত কিছু হলে বেঁচে থাকবে বাংলাদেশের আশা।

পার্লের বোল্যান্ড পার্কে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ১৯৯৭ সালের জানুয়ারিতে। সেই থেকে এই দুই দশকে মাত্র দশম আন্তর্জাতিক ম্যাচ এটি। বাংলাদেশ এখানে খেলছে এই প্রথমবার।

তাছাড়া এই মাঠে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকারও। বলা যায়, মাঠটি এক প্রকার নিরপেক্ষ ভেন্যুর মতোই। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফারহান বেহারদিন, আন্দিল পেহলুকওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা