,

নাপোলিকে হারিয়ে উড়ন্ত ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ইতালির দল নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে ফেইনুর্ডকে ২-১ গোল হারিয়েছে শাখতার দোনেৎস্ক। এর ফলে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি। অপরদিকে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে দানেৎস্কের অবস্থান দ্বিতীয়।

সিটি প্রথম ১৩ মিনিটের মধ্যেই করেছে দুই গোল। ৯ মিনিটে কাইল ওয়াকার গোল মুখে শট নেন। সেই বল ফিরে আসে। ফিরতি বলে নিখুঁত শটে জালে জড়িয়ে দেন রাহিম স্টার্লিং। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। ডান দিক থেকে কেভিন ডি ব্রুইনের মাপা ক্রসে গোলপোস্টের সামনে পা ছূঁয়ে নাপোলির জাল ভেদ করেন তিনি।

বাকি সময়ে সিটি কোনো গোল করতে না পারলেও এক গোল শোধ করে নাপোলি। ফের্নানদিনিয়ো নিজেদের ডি বক্সে ফাউজিকে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৭৩ মিনিটে সেই পেনাল্টি থেকে আমাদু দিওয়ারা গোলটি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে