সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর গোলে রিয়ালের ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের জন্য ফলটা হতাশারই। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সারির ক্লাব টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। জিনেদিন জিদানের জন্য দুর্ভাগ্যই বটে। কারণ ভারানের আত্মঘাতি গোলে তো পিছিয়েই গিয়েছিল রিয়াল। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সুবাদে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২৮ মিনিটে ভারানের আত্মঘাতি গোলে মাদ্রিদ পিছিয়ে পড়ে রিয়াল। ৪২ মিনিটে মিডফিল্ডার ক্রসকে ঠেকাতে বক্সের মধ্যে ফাউল করেন উরের। সেই সুবাদে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। সেই স্পটকিক থেকে মাদ্রিদকে সমতায় ফেরান রোনালদো। এর মধ্যে দিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে পাঁচ গোল হলো রোনালদোর।

ড্র’য়ের ফলে ‘এইচ’ গ্রুপে শীর্ষস্থানে চলে গেছে টটেনহ্যাম। তিন ম্যাচে দলটির অর্জন সাত পয়েন্ট। সমান সাত পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। যদিও দু’দলেরই গোল ব্যবধান সমান পাঁচ করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা