,

ইংরেজি ক্লাস ইংরেজিতেই নিতে হবে

news-image

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ইংরেজির ক্লাস ইংরেজিতেই নিতে নির্দেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতে পরিচালনা করা হয় না। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের ইংরেজি ক্লাস ইংরেজিতেই পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে বলা হয়, শিক্ষকরা ক্লাসে দুটি করে নৈতিক বাক্য ব্যাখ্যা করবেন। যাতে শিক্ষার্থীরা তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। অ্যাসেম্বব্লিতে দুটি করে নৈতিক বাক্য পাঠ করবে। প্রতিষ্ঠানের দেয়ালে নৈতিক বাক্য লিখতে হবে।

এছাড়া, মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনা, ইন-হাউস ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাঙ্গনকে সবুজায়ন করা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল অনুশীলন করতে নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে