,

লড়াই চালিয়ে যাবেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল বাংলাদেশকে। তবে দক্ষিণ আফ্রিকার ভিন্ন কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা আগেই দেখেছিলেন মাশরাফি মুর্তজা। তাই আক্রমণাত্মক ক্রিকেটের বিকল্প কিছু ভাবেননি প্রথম ওয়ানডেতে। কিন্তু সেটা ফলাতে পারলেন কোথায়! কেবল মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে এলো সম্মানজনক একটা স্কোর, যেটা হেসেখেলে মোকাবিলা করলো দক্ষিণ আফ্রিকা। সফরকারী বোলাররাও যে আক্রমণে যেতে ব্যর্থ, তার প্রমাণ রাখলো প্রোটিয়ারা ১০ উইকেটে জিতে। তবে এখানেই থেমে যেতে চান না মাশরাফি। সিরিজের বাকি দুই ম্যাচে লড়াই চালিয়ে যাবেন দলকে নিয়ে।

উইকেটের হালচাল দেখে মাশরাফি বলেছেন, ‘উইকেট ভালো ছিল। কিন্তু আমাদের আরও বেশি রক্ষণাত্মক বল করা উচিত ছিল। এমন উইকেট যে হবে সেটা সবসময় জানতাম, যেখানে উইকেট নেওয়াই হতো একমাত্র উপায়। কিন্তু আমরা শুরুতে ব্রেকথ্রু আনতে পারিনি।’ এক ম্যাচ হেরেই নিরাশ হতে চান না মাশরাফি, ‘এমনটা ক্রিকেটে হয়েই থাকে। সব খেলাতেই হয়। আমাদের লড়াই করে যেতে হবে।’

৩৪ বছর বয়সী অধিনায়কের আক্ষেপ, দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় দুই প্রান্ত থেকেই বোলাররা বেশি রান দিয়েছেন। এনিয়ে মাশরাফি বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেটে যদি আপনি দুই প্রান্তেই রানের লাগাম টেনে ধরতে পারেন, তবে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়ে ঠিক উইকেট তুলে নেওয়া যায়। কিন্তু আমরা সেটা করতে পারিনি। সব কৃতিত্ব হাশিম ও কুইন্টনের।’

মুশফিক তার সেঞ্চুরির জন্য প্রশংসা পেয়েছেন মাশরাফির কাছ থেকে, ‘আমি মনে করি মুশফিক খুব ভালো ব্যাট করেছে। তার ভালো প্রচেষ্টা ছিল। তামিম মাঠের বাইরে থাকায় সিনিয়রদের অবদান রাখতেই হতো। আমি আশা করি তামিম পরের ম্যাচের জন্য ফিট থাকবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে