,

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আরব আমিরাত সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল অবশেষে একটি টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে।

আগামী ২৯ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

গতকাল সোমবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

তবে এর মাত্র দু্দিন আগেই লাহোর সফর নিয়ে নিজেদের অনিচ্ছার কথা জানিয়েছেন দেশটির ক্রিকেটাররা।
এদিকে, এই ম্যাচে খেলছেন না উপুল থারাঙ্গা। ফলে তার বদলে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কান বোর্ড।

২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে আছে পাকিস্তান। দীর্ঘদিন পর ২০১৫ সালের মে-জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যায় জিম্বাবুয়ে।
সর্বশেষ গত মাসে আইসিসির বিশ্ব একাদশ পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তবে বড় কোনো দলকে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি করাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে