,

ফুটবলকে বিদায় জানালেন কাকা

news-image

স্পোর্টস ডেস্ক : ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির আর মেয়াদ বাড়াবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড কাকা। ফলে এমএলএসে কলম্বাস ক্রিউয়ের বিপক্ষে ম্যাচটিই হলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

শেষ ম্যাচে হার দিয়েই পথচলা থামলো এ সেলেকাও তারকার। এ ম্যাচ শেষে দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন তিনি, তুলে রাখলেন ‍বুট জোড়া।

অবশ্য শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগাপ্লুত হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তবে মাঠে তার ছাপ পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে খেলেছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এদিন ভক্ত-দর্শকরা এসেছিলেন প্রিয় তারকাকে হাসিমুখে বিদায় বলতে। সতীর্থরা মরিয়া ছিলেন শেষ ম্যাচে কাকাকে জয় উপহার দিতে। কিন্তু ওলা কামারার একমাত্র গোলে ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় কাকাদের।

বর্ণাঢ্য ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মত ক্লাবে খেলেছেন কাকা। ঝুলিতে আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের মতো সব অর্জন। ব্রাজিলের জার্সিতে ২০০২ সালের বিশ্বকাপ জিতেছেন তারকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে