সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের চুলায় চকলেট কেক

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাইরের অস্বাস্থ্যকর কেক খেয়ে অনেক সময় বাচ্চারা বিভিন্ন অসুখে ভোগে। তাই একটু সময় ব্যয় হলেও পরিবারের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে বাসায় বানানো কেক খাওয়ানো উত্তম। আজকে আপনাদের মজার চকলেট কেক এর রেসিপি দিব। যা সহজে বানানো যায় বাসার গ্যাসের চুলাতে এবং পুষ্টিমান খুবেই ভালো। চলুন তাহলে শিখে আসি…

উপকরণ: ১) ময়দা– ১কাপ, ২) চিনি– ১কাপ, ৩) তেল– ১/২কাপ (হাফকাপ), ৪) পাউডারদুধ– ২টে. চা., ৫) বেকিংপাউডার– ১চা. চা., ৬) ডিম– ৩টা, ৭) ভেনিলাএসেন্স– ১/২চা. চা., ৮) লবণ– ১ চিমটি (ইচ্ছা), ৯) কোকোপাউডার– ৩ টে. চা.।

প্রণালি: প্রথমে চালনিতে ময়দা, পাউডার দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার, লবণ চেলে নিতে হবে। একটা বোলে ডিম ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এগ বিটার না থাকলে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটতে হবে। এরপর ডিমের মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটতে হবে। চিনি ভালো ভাবে গলে গেলে ভেনিলা এসেন্স ও তেল দিতে হবে। তারপর চেলে রাখা ময়দা দিয়ে ভালো ভাবে মেশাতে হবে। ব্যাস ‘ব্যাট্যার’ রেডি। এবার হাঁড়িতে সামান্য তেল লাগিয়ে ‘ব্যাট্যার’ ঢেলে দিন।(চুলায় ৩ পাউন্ডের কেক বানানোর হাঁড়ি পাওয়া যায়। ৩ পাউন্ডের হাঁড়িতে ২ পাউন্ডের কেক ভালোভাবে হয়)। এবার চুলার আঁচ মাঝারি থেকে একটু কম আঁচে রাখতে হবে। তার উপর একটা ‘তাওয়া’ দিতে হবে। এবার হাঁড়ির নিচে অংশ বসিয়ে তার উপর ব্যাটার ঢেলে রাখা হাঁড়িটি বসিয়ে ঢাকনা দিয়ে দিন। ২৫/ ৩৫ মিনিট লাগবে হতে। কেক ঠান্ডা হলে একটা প্লেটে উল্টা করে ঢেলে দিন। সাজিয়ে কেক পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা