,

লিটনের পর ইমরুলের বিদায় : বাংলাদেশ ৮৯/২

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে নেই তামিম ইকবাল ও সৌম্য সরকার। চোট নিয়ে ছিটকে পড়েছেন মোস্তাফিজুর রহমানও। এমন ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে দারুণ শুরু দরকার ছিল বাংলাদেশের। তবে শুরুটা ভালো করতে ব্যর্থ হয় টাইগাররা। দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে শুরুতেই চাপের মুখে পড়ে যায় সফরকারীরা।

কিম্বার্লিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহীম। তামিম ও সৌম্যর অনুপস্থিতিতে ইনিংস ওপেন করতে নামেন ইমরুল ও লিটন। তবে দুজনই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। সাকিব আল হাসান ১৪ এবং মুশফিকুর রহীম ১৬ রান নিয়ে ব্যাট করছেন। ইমরুল ৩১ এবং লিটন ২১ রান করে আউট হন।

সাবধানী শুরুর পর ক্যাগিসো রাবাদার করা ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ফাফ ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। এরপর সাকিবকে নিয়ে জুটি বাঁধেন ইমরুল। ড্যান প্যাটারসনের করা ১৩তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ইমরুল ফিরে গেলে হোঁচট খায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হয় মোহাম্মদ সাইফউদ্দিনের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেক হয় ড্যান প্যাটারসনের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে