,

একটি কারণেই নেইমারকে ভুলে গেছে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমারকে হারিয়ে নতুন মৌসুমে ‘জঘন্য’ শুরু করেছিল বার্সা। যার ফলে শুরুতেই বড় ধাক্কা খায় মেসিরা।স্প্যানিশ সুপার কাপের দুই লেগেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হার।

নেইমার পিএসজিতে চলে যাওয়া সবাই ধরেই নিয়েছিলেন দুঃস্বপ্ন অপেক্ষা করছে বার্সেলোনার সামনে।ট্রান্সফার মার্কেটে ফিলিপে কৌতিনহো এবং পাওলো দিবালাকে কিনতে বার্সেলোনার টিম ম্যানেজমেন্ট ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে।

 

তখন পুরো মিডিয়ার সামনে চলে বার্সেলোনা ও ন্যু-ক্যাম্প জুড়ে নেইমারের জন্য হাহাকারের চিত্র। একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয় কাতালান ক্লাবটিতে। তবে একজনের কারণে সেই শূন্যতা পূরণ করে ফেলে বার্সা। তিনি আর কেউ নন; লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নেইমারের নাম ‘ভুলে’ গেছেন বার্সেলোনা সমর্থকরা।

মেসি এখন পর্যন্ত লা লিগার চলমান মৌসুমের প্রথম সাত ম্যাচে ১১ গোল করেছেনন এবং বার্সায় এটাই তার সেরা শুরু। আজ শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে খেলবে নামবে বার্সা। সেই মাঠে জয়ের জন্য মেসির দিকেই তাকিয়ে রয়েছে আর্নেস্টো ভালভার্দের দল।

 

উল্লেখ্য ২০১১-১২ মৌসুমে মেসি তার জীবনের স্বর্ণালি সময় পার করেছিলেন। সেই মৌসুমে লা লিগায় ৫০ গোল করেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর ।এরপর ২০১২-১৩ মৌসুমে ৪৬ গোল এবং ২০১৩-২০১৪ মৌসুমে ৪৩ গোল করেন।

মৌসুম মাত্র শুরু।বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে চলমান মৌসুমে স্প্যানিশ লিগে ৪০ গোল করা মেসির জন্য অনেক সহজ বলে মনে করা হচ্ছে।বার্সেলোনাকে যেতে হবে অনেক দূর। তবে শুরুতেই মেসির এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে বার্সেলোনাকে। বিশেষ করে নেইমারের মতো বিশ্বমানের অভাব বুঝতে না দেয়া চাট্টিখানি কথা নয়। বার্সার ভার মেসি কতদিন বয়ে চলতে পারেন সেটিই দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে