,

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে জয় এখনো অধরা বাংলাদেশের জন্য। টেস্টের আগে প্রস্তুতি ম্যাচটি ড্র হয়। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজ যাচ্ছেতাইভাবে বাংলাদেশ হারে ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হার মানে বাংলাদেশ। এমন সময়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের খোঁজে আজ রোববার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

তামিম ইকবাল প্রথম টেস্ট ইনজুরি নিয়ে খেললেও দ্বিতীয় টেস্টে খেলেননি। খেলেননি প্রস্তুতি ম্যাচেও। তবে শুক্রবার তিনি নেটে অনুশীলন করেছেন। রোববার প্রথম ওয়ানডের সেরা একাদশে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যদি তিনি না খেলেন সেক্ষেত্রে ইমরুল কায়েস কিংবা মুমিনুল হক আসতে পারেন সেরা একাদশে। অভিষেক হয়ে যেতে পারে তরুণ সাইফুদ্দিনেরও। সেক্ষেত্রে হয়তো তাসকিন আহমেদ একাদশের বাইরে চলে যেতে পারেন।

তার আগে চলুন দেখে নিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. ইমরুল কায়েস/মুমিনুল
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. সাব্বির রহমান
৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
৯. মোহাম্মদ সাইফুদ্দিন/তাসকিন আহমেদ
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে