,

পদ্মায় দুর্নীতি পায়নি দুদক অব্যাহতি পাচ্ছেন আসামিরা

Abulপদ্মা সেতু দুর্নীতি-ষড়যন্ত্র মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আলোচিত এই দুর্নীতি-ষড়যন্ত্র মামলায় কোনো আসামির বিরুদ্ধে উল্লেখ করার মতো কোনো প্রমাণ না পাওয়া চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।বুধবার এক প্রেস ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান একথা বলেন। এসময় দুদকের অপর দুই কমিশনারও উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, মিডিয়ায় ২০১১ সালে পদ্মা সেতু দুর্নীতি-সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। সেই আলোকে তদন্তকাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় তখনই তারা বিষয়টি নথিভুক্ত করতে চেয়েছিলেন।

তিনি বলেন, কিন্তু বিশ্বব্যাংকের কথায় তারা অধিকতর অনুসন্ধান ও তদন্ত শুরু করেন। দীর্ঘ তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞদলও সহায়তা করেছে। দুদক ২০১২ সালের ডিসেম্বর এই বিষয়ে মামলাও করে। কিন্তু মামলাটি হয়েছিল দুর্নীতি করার ষড়যন্ত্র অভিযোগে। বিশ্বব্যাংক এ ব্যাপারে তাদের সঙ্গে একমত হয়েছিল।

বদিউজ্জামান বলেন, ষড়যন্ত্র মামলা বাংলাদেশে এই প্রথম। ‘আমরা তদন্তকালে দেশে এবং কানাডাসহ বিভিন্ন দেশেও অনুসন্ধান চালাই। কিন্তু কোথাও দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ পাইনি। এ জন্য মামলাটি নথিভক্ত সুপারিশ আসে। এ প্রেক্ষাপটেই মামলাটি নথিভুক্ত করার সিদ্ধান্ত করা হয়।


 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে