সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামলাতে হবে বিধ্বংসী ডি ভিলিয়ার্সকে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে রবিবার থেকে কিম্বারলির ডায়মন্ড ওভালে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে সাকিবকে ফিরে পেয়ে যেমন স্বস্তি কাজ করছে টিম টাইগারদের মাঝে, তেমনি প্রতিপক্ষের শক্তি জাগিয়ে দিচ্ছে আশংকা।

টেস্টে বাংলাদেশি বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। এবার রঙ্গীন পোশাকে ফিরেছেন বিধ্বংসী এবি ডি ভিলিয়ার্স। যাকে সামলানো মোটেও সহজ কাজ নয়!

সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে। ৫০ ওভারের ম্যাচে তার ১০০.২৫ স্ট্রাইক রেট দেখলে বোলারদের মাথা খারাপ না হওয়ার কোনো কারণ নেই। তাই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের অন্তর্ভুক্তি স্বাগতিকদের অনেকটাই এগিয়ে রাখছে। এছাড়ও রান খড়ার কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া আরেক ব্যাটসম্যান জেপি ডুমিনিও দলে ফিরেছেন।

ওয়ানডেতে ২৪ টি সেঞ্চুরির মালিক ভিলিয়ার্স চ্যাম্পিয়নস ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার সময় নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। এর আগে ২০১৬ সালে কনুইয়ের ইনজুরিতে পড়ার পর টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। টেস্টে ফিরতে বেশ কিছু প্রথম শ্রেণির ম্যাচও খেলছেন ওয়ানডেতে ৫৩.৫৫ গড়ে ৯২৯৫ রানের মালিক ভিলিয়ার্স।

পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ১৭টি ওয়ানডের মধ্যে ১৪টিতেই জয়লাভ করেছে। ২০১৫ সালে দেশের মাটিতে ওই দুটি ম্যাচ জিতে প্রোটিয়াদের সিরিজ হারিয়ছিল মাশরাফি বাহিনী। এছাড়াও নিজেদের মাঠে শেষ ৬ টি ম্যাচেও বেশ বড় ব্যবধানেই জয়ী হয়েছে প্রোটিয়ারা। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিশ্চয়ই রানক্ষুধায় ভুগবেন এবি। তাই ম্যাশ-মুস্তাফিজদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বল হাতে জ্বলে উঠতে হবে। এর কোনো বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা