,

‘জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

news-image

দক্ষিণ আফ্রিকায় এখনও নামের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশ দল। দুই টেস্টে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজ শুরু আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অসহায় আত্মসমর্পণ। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। আর মাঠে জয়ের জন্যই নামবে বাংলাদেশ, এমনটাই বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) কিম্বার্লিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আর এ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কেবলই জয় উল্লেখ করে সাকিব বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলবো। আমাদের চেষ্টা থাকবে মৌলিক কাজগুলো ভালভাবে করার। ভাল ব্যাটিং করা, শুরুটা ভাল করা। বোলিংটা ভাল করা। এই কাজগুলো যদি ভালভাবে করতে পারলেই আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে।

ওয়ানডেতে মাঠে নামার আগে সাকিবের চিন্তা কন্ডিশন নিয়ে। তারকা এই অলরাউন্ডারের ভাষ্যমতে, ‘এ কন্ডিশনে আমাদের কাজটা অবশ্যই কঠিন ও চ্যালেঞ্জিং হবে। বাকি দলগুলোর জন্যও এটা একই রকম। দক্ষিণ আফ্রিকাও ২০১৫ সালে আমাদের দেশে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে। ম্যাচের ফলাফলে কন্ডিশন খুব বড় একটা ভূমিকা রাখে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে