বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি ম্যাচ পণ্ড
স্পোর্টস ডেস্ক : ভারী বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি পণ্ড হয়ে গেল। আর তাই টি-২০ সিরিজ শেষ হল ১-১ ব্যবধানে।
শুক্রবার নিজামের শহরে প্রথমবার অজিদের সামনে ছিল সিরিজ জেতার সুযোগ। গুয়াহাটিতে দ্বিতীয় টি-২০ জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে সিরিজ জমিয়ে দিয়েছিল ক্যাঙ্গারুরা।
এর আগে রাঁচিতে টি-টোয়েন্টি সিরিজের ওপেনিং ম্যাচ জিতে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ডেভিড ওয়ার্নরা। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচ বাতিল হওয়ায় ১-১ ব্যাবধানে শেষ হল টি-টোয়েন্টি সিরিজ।











