,

পাকিস্তানকে টপকে ছয়ে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। মাত্র এক পয়েন্ট বেশি ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে। ৮৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে। তিন দলেরই ওয়ানডে সিরিজ চলমান রয়েছে। ফলে সুযোগ রয়েছে র‌্যাঙ্কিংয়ে ওঠা-নামার। বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে আসার। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য একটা সুযোগ।

সিরিজে বাংলাদেশ স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ১০০। টাইগাররা উঠে যাবে ষষ্ঠ স্থানে। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯২। অন্যদিকে শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারাতে পারে তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৯১। আর পাকিস্তানের পয়েন্ট হবে ৮৯। এই সমীকরণেও বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠেতে পারে। তাছাড়া বাংলাদেশ যদি প্রোটিয়াদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৫। আর যদি কোনোভাবে ২-১ ব্যবধানে মাশরাফি বাহিনী সিরিজ জিতে যায় তাহলে রেটিং পয়েন্ট হবে ৯৭। তাতে পাকিস্তানকে পেছনে ফেলে ছয়ে উঠতে পারবে বাংলাদেশ।

তবে পাকিস্তান ষষ্ঠ স্থানেই থাকবে যদি তারা ৫-০ কিংবা ৪-১ ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে যায়। টেস্টে শ্রীলঙ্কা যেভাবে পাকিস্তানকে ধরাশায়ী করেছে তাতে করে ওয়ানডেতে এই ব্যবধানে পাকিস্তানের পক্ষে সিরিজ জেতা সহজ হবে না। ফলে দক্ষিণ আফ্রিকায় মাশরাফিদের সাফল্যের পাশপাশি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান বাজে সফল করলে ষষ্ঠ স্থানে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে