,

আইসিটি মামলায় ক্রিকেটার সানির বিচার শুরু

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ২১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। এরফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এসময় আসামি আরাফাত সানি মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানী শেষে বিচারক সেই আবেদন নাকচ করে দেয়। পরে অভিযোগ গঠনের সময় সানি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

মামলায় অভিযোগ করা হয়, আরাফাত সানির সঙ্গে বাদীনির ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। পরে কিছু আপত্তিকর বাদীনির ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠায় আরাফাত সানি এবং বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ ঘটনায় ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।

পরে ঘটনার তদন্ত করে ৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে