সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে ২৫৫ রানে অলআউট বাংলাদেশ

news-image

ওয়ানডে সিরিজের আগে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নিয়ে ৪৮.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

বিরতি কাটিয়ে মাঠে ফেরা সাকিব ৬৭ বলে ৬৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন। সাব্বির করেছেন ৫৪ বলে ৫২ রান। তিনি সাজঘরে ফেরার পর ১২ রান করে আউট হন নাসির হোসেন। শেষদিকে মাশরাফি বিন মর্তুজার ১৩ বলে করেন ১৭ রান।

টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। টেস্ট সিরিজের ভূত এখানেও মাথা থেকে নামেনি টাইগার ব্যাটসম্যানদের। ৬৩ রান তুলতেই টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান সাজঘরে ফিরেন।

পঞ্চম উইকেট জুটিতে সে বিপর্যয় কিছুটা সামলে উঠেছিলেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। এই উইকেটে তারা ৫৭ রান যোগ করেন। কিন্তু থিতু হয়েও আরেকবার ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেন মাহমুদউল্লাহ। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ২১ রান।

তামিম ইকবালের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে ইনিংস উদ্বোধন করেন সৌম্য সরকার আর ইমরুল কায়েস। টেস্ট সিরিজের মত একমাত্র প্রস্তুতি ম্যাচটিতেও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ওপেনার করেন মাত্র ৩ রান।

ওয়ান ডাউনে প্রমোশন পেয়ে লিটন দাসও নিজেকে মেলে ধরতে পারেননি। তিনি আউট হন ৮ রান করে। এরপর ২২ রান করে মুশফিকুর রহিমও সাজঘরে ফিরলে ভীষণ বিপদে পড়ে মাশরাফি বিন মর্তুজার দল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা