,

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে পরীক্ষায় মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে মাশরাফিবাহিনী। ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। সৌম্য ২ আর ইমরুল ১৭ রান নিয়ে ব্যাট করছেন।

টেস্ট সিরিজের পর সীমিত ওভারের দলের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অলরাউন্ডার নাসির হোসেন, পেসার সাইফউদ্দিনরা। দল এখন মুশফিকের হাত থেকে এসে পড়েছে মাশরাফির হাতে। দক্ষিণ আফ্রিকায় মাশরাফির বাংলাদেশ। সেই মাশরাফির বাংলাদেশের প্রথম পরীক্ষা আজ।

এদিকে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, এইডেন মার্করাম এবং স্পিনার কেশব মাহারাজ।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন ও মুমিনুল হক।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিজটেক, এমবুলেলো বুডাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বেরান হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মারকরাম, উইয়ান মালডার, মালুসি সিবোটো, খায়া জন্ডো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে