,

শরীর রোগমুক্ত রাখতে কলার মোচা

news-image

স্বাস্থ্য ডেস্ক : হিমোগ্লোবিন কম থাকলে, রক্তের রোগ বা ডায়াবেটিসে ভুগলে বা শরীর একের পর এক রোগের আখড়া হয়ে উঠলে নিয়মিত কলার মোচা খান। ভিটামিন, আয়রন, মিনারেলস সমৃদ্ধ মোচা শরীরে রক্তের পরিমাণ ঠিক রাখে ও রক্ত পরিষ্কার রাখে। ফলে শরীর থাকে সুস্থ ও নীরোগ।

আপনার পার্শ্ববর্তী বাজারে সারা বছর মোচা পাওয়া যায়। আয়রনে ভরপুর এ মোচা রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করে। স্বাদে অতুলনীয় মোচার ঘণ্ট, ভর্তা, মোচার কোফতা, মোচার চপ জিভে জল এনে দেয়।

তুলনাহীন মোচার গুণাগুণ:

১. মোচা ইনফেকশন ও ঋতু বদলের যে কোনো সংক্রমণের ঝুঁকি কমায়।

২. নিয়মিত মোচা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

৩. মোচার ফাইবার ও আয়রন রক্তস্বল্পতা কমাতে ও রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।

কলার মোচা ভাজি
৪. প্রচুর সলিউবল ও ইনসলিউবল ফাইবার থাকায় মোচা হজম ক্ষমতা বাড়ায় ও ওজন কমায়। এক্ষেত্রে মোচার স্যালাড ও স্যুপ খাওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞদের মত।

৫. গর্ভাবস্থায় প্রতিদিন মোচা খেলে স্তনদুগ্ধের পরিমাণ বাড়ে।

৬. মোচার ম্যাগনেসিয়াম অবসাদ ও উৎকণ্ঠা কাটাতে সাহায্য করে।

৭. নিয়মিত মোচা খেলে রক্তে ফ্রি র্যাদডিক্যালের সমস্যা কমে। চেহারায় বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে। মোচা খেলে অ্যালঝাইমার্স এবং পারকিনসন্সেরও ঝুঁকি কমে।

৮. হলুদ, গোলমরিচ গুঁড়া ও জিরা দিয়ে মোচা সেদ্ধ করে খেলে জরায়ু সুস্থ থাকে।

৯. মোচায় রয়েছে প্রচুর ট্যানিন, ফ্ল্যাভনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট। তাই মোচা খেলে হার্ট ভালো থাকে।

প্রতি ১০০ গ্রাম মোচায় যে সব উপাদান রয়েছে:
১.৭ গ্রাম প্রোটিন, ৩২ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৫.১ গ্রাম কার্বোহাইড্রেট, ৩২ মিলিগ্রাম ফসফরাস, ১.৬ মিলিগ্রাম লোহা, ০.৭ গ্রাম ফ্যাট, ১৮৫ মিলিগ্রাম পটাসিয়াম, ০.২ মিলিগ্রাম রিবোফ্লেবিন, ৪২০ মিলিগ্রাম ভিটামিন সি, ১.৩ গ্রাম আঁশ, ০.৫ মিলিগ্রাম থায়ামিন। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে