,

ভারতে ঢিলে ভাঙল টিম অস্ট্রেলিয়ার বাসের কাচ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতা ফিরেছে সফরকারী অস্ট্রেলিয়া। তবে সিরিজ জেতার স্বপ্ন নিয়ে ফুরফুরে মনে হোটেলে ফেরার সময়ই ঘটলো বিপত্তি। যার ফলে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে টিম অস্ট্রেলিয়া।

মঙ্গলবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ৩৮ হাজার দর্শকে উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করে অজিরা। কোহলিদের ১১৮ রানে অলআউট করার পর ২৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দলটি।

এরপর মাঠ থেকে হোটেলে ফিরছিল ওয়ার্নাররা। পথে রাস্তায় দাঁড়ানো এক দর্শকের ঢিল এসে পড়ে টিম অস্ট্রেলিয়ার বাসে। এতে বাসের একটি জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। জানালার ভাঙা কাচ ও ঢিলটি বাসের ভেতরেই পড়ে। তবে ওই জানালার পাশের সিট খালি থাকায় সৌভাগ্যবশত কেউ আহত হননি।

তবে ঘটনার পর অজি ক্রিকেটারদের মধ্যে খানিকটা ভীতি ছড়িয়ে পড়ে। বাসের ভাঙা জানালার ছবি দিয়ে টুইটও করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। এ ঘটনায় ভয় পাওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, ‘হোটেলে যাওয়ার পথে জানালায় পাথর ছুড়ে মারা হয়েছে। খুবই ভয়ংকর ব্যাপার।’ এরপর ফিঞ্চের টুইটটি রিটুইট করেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

প্রসঙ্গত, ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ সফর বাতিল করেছিল টিম অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে