সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাতিন আমেরিকার যে ৪ দল সরাসরি বিশ্বকাপে

news-image

স্পোর্টস ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ বাছাই পর্ব উতরিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে চার দল। আর প্লে-অফের মাধ্যমে একটি।

এ অঞ্চলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে পাঁচ ম্যাচ।
১০ দলের অংশ গ্রহণে সবগুলো ম্যাচই ছিল খুবই গুরুত্বপূর্ণ। জয়-পরাজয়ের হিসাব কষে সরাসরি বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে চারটি দল। দলগুলো হলো ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর প্লে-অফের অপেক্ষা থাকতে হচ্ছে চিলিকে।

গতরাতে লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

এদিকে বাছাই পর্বে ১৮ ম্যাচ খেলে ১২ জয়, ৫ ড্র ও ১ পরাজয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির সংগ্রহ ছিল ৪১। তারপই ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। সমান সংখ্যক ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ৫ ম্যাচের পরাজয় নিয়ে বিশ্বকাপে উঠে উরুগুয়ে। আর ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে কলম্বো।

অন্যদিকে, প্লে-অফে ভাগ্য ঝুলে আছে পেরুর। বিশ্বকাপে যেতে তাদের খেলতে হবে প্লে-অফ ম্যাচ। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পেরুর অবস্থান ৫-এ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা