প্রথমবারের মত বিশ্বকাপে আইসল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে আইসল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে কসোভোকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে গতবার অভিষেকেই ইউরোর কোয়ার্টার-ফাইনাল খেলা দলটি। একই গ্রুপে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়েছে সার্বিয়াও। ‘ডি’ গ্রুপে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সার্বিয়া। আর গ্যারেথ বেলের ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।

এদিকে ‘জি’ গ্রুপ থেকে স্পেন সরাসরি জায়গা করে নিলেও আলবেনিয়াকে একমাত্র গোলে হারিয়েছে গ্রুপ রানার্সআপ ইতালি। রাশিয়ার টিকিট পেতে তাদের প্লে অফের দিকে তাকিয়ে থাকতে হবে।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ