আমার অধিনায়ক মুশফিকই : তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকের সমলোচনার সূত্রপাত হয়েছিল পচেফস্ট্রুমে টসে জিতে ফিল্ডিং নেওয়াটা। ব্যাটিং পিচে ফিল্ডিং নিয়ে বেশ সমলোচিত হতে হয়েছিল মুশফিককে।

টস জিতে ফিল্ডিংয়ের পাশাপাশি দলের বড় হারের কারণে আবারও অধিনায়ক মুশফিকের ঘাড় চেপে বসে ক্রিকেট বোদ্ধারা। দ্বিতীয় টেস্টেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক, যদিও অনেকের মতে বোলারদের জন্য প্রথম কয়েক ঘণ্টা আদর্শ পিচ এটি। তবে পিচ থেকে কোন সুবিধাই নিতে পারেননি বাংলাদেশের বোলাররা ফলে আবারও সমলোচিত হতে হয় মুশফিককে।

এদিকে, তামিম-সাকিব বিহীন দলকে নেতৃত্ব দেওয়া মোটেও সহজ ছিল না মুশফিকের জন্য। তবে মুশফিকের এমন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তার সহ-অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে বলেন, অধিনায়ক মুশফিকের প্রতি পুরোপুরি আস্থা রয়েছে তার।

‘এ মুহূর্তে আমার অধিনায়ক মুশফিকুর রহিম। তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। যত দিন না বোর্ড তাকে এই দায়িত্ব থেকে না সরায়, তত দিন এই সমর্থন থাকবে। শুধু আমার নয়, দলের বাকি ২৪ জনের সমর্থনও থাকবে। কারণ সে আমাদের নেতা। ‘

তামিম আরও বলেন করেন, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় মুশফিক সঠিক লোক নয়, অন্য কাউকে দায়িত্ব দিবে, তাহলে সেটা তখন দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ