সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ বছর পর বিশ্বকাপের টিকিট পেল মিসর

news-image

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাহর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মিসর। রোববার রাতে আফ্রিকান অঞ্চলের ‘ই’ গ্রুপের ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে পরাজিত করে মিসর। দারুণ জয়ের মধ্য দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল দেশটি।
মিসরের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করেন লিভারপুল স্ট্রাইকার সালাহ। কঙ্গোর হয়ে একমাত্র গোলটি করেন আর্নল্ড বোকা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩তম মিনিটে মিসরকে এগিয়ে নেন সালাহ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আর্নল্ডের গোলে সমতায় ফেরে কঙ্গো। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে মিসর বিশ্বকাপের টিকিট এনে দেন সালাহ। বাছাইপর্বের এক ম্যাচ বাকি থাকতে চার পয়েন্ট এগিয়ে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেয় মিসর।

১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে খেলেছিল মিসর। প্রায় তিন দশক পর বিশ্বকাপে জায়গা করে নেয়ায় আনন্দ-উৎসবে মেতে ওঠেন মিসরিরা। সৌদি আরবের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় দেশটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা