‘মাশরাফি ভাই চলে এসেছেন, এবার ঘুরে দাঁড়াব’

news-image

 

স্পোর্টস ডেস্ক :পচেফস্ট্রুমের চেয়েও ব্লুমফন্টেইনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। ৩৩৩ রানের হার প্রথম টেস্টে, দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৫৪ রানের হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন পারফরম্যান্সে চরম হতাশ অধিনায়ক মুশফিকুর রহিম। তবে রঙিন পোশাকে আশাবাদী তিনি। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা মনে করিয়ে দিলেন। জানালেন, মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল।

 

রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘ওয়ানডেতে সাকিব-তামিম খেলবে। তাছাড়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি ভাই চলে এসেছেন, এবার আমরা ওয়ানডেতে ঘুরে দাঁড়াব।’ মুশফিকের কথায় বুঝতে বাকি থাকে না মাশরাফি বিন মুর্তজা দলের ক্রিকেটারদের কাছে কতটা ভরসার জায়গা।
তবে টেস্ট নিয়ে নিজের হতাশা আটকে রাখেননি মুশফিক। বলেছেন, ‘এরকম প্রত্যাশা করিনি। এমন হার হতাশার। উন্নতির অনেক জায়গা আছে। বিদেশে কিভাবে ভাল করা যায় সেটি আমাদের শিখতে হবে। লিটনের পারফরম্যান্সে আমি খুশি। ক্যারিয়ারের শুরুতে তাকে খুব সংগ্রাম করতে হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘এখানে আমরা অনেক কিছুই শিখেছি। যা ভবিষ্যতে ক্রিকেটাররা কাজে লাগাবে বলে আশা করি। আমাদের দলের সেরা দুই ক্রিকেটার খেলতে পারেনি; যারা এক দশক ধরে বাংলাদেশ দলে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে।’
টসে হেরে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে চার উইকেটে ৫৭৩ রান তোলে। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সমর্থ হয় মুশফিকবাহিনী। ৪২৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকে এবারও। দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলাফল, ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে টেস্ট সিরিজ শেষ।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ