,

শহীদ আফ্রিদির প্রেমে মজেছেন জেরিন খান

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেট ইস্যুতে ভারতীয় সমর্থকদের কাছে ধোনি, কোহলি, শচীন, জহির, সৌরভ কার্যত সুপারস্টার। বলিউড অভিনেত্রীরাও ক্রিকেটারদের সশ্রদ্ধ সম্মানের চোখে দেখেন।

তবে আশ্চর্যের বিষয় এটাই যে, বলিউড অভিনেত্রী জেরিন খানের পছন্দের ক্রিকেটার কোনও ভারতীয় নন, পাকিস্তানি। তিনি শহীদ আফ্রিদির অন্ধ ভক্ত।
পাকিস্তানের টি-টেন ক্রিকেট লিগে পাখতুন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর জেরিন খান। সেই জেরিন খানই জানিয়েছেন, শহীদ আফ্রিদির চেহারা ও চুলের স্টাইলে তিনি ‘ফিদা’। এই কারণের জন্যই তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করছেন।

সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন সুন্দরী এই অভিনেত্রী। সালমানের এই নায়িকাই জানিয়েছেন, ‘‘আফ্রিদি যেদিন থেকে প্রথমবার ক্রিকেট খেলতে নেমেছিল, সেদিন থেকেই আমি ওর ফ্যান। মনে রয়েছে, ও একটা ম্যাচে ৩২ অথবা ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল। ওর চুলের ও লুকসের আমি ভীষণ ভক্ত। ’’

এরপর তিনি বলেন, ‘‘যখন পাখতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হাবিব খান আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিল, তখন আমি বলেছিলাম, আমাকে এই ফর্ম্যাটে খেলতে দিন। ’’ প্রসঙ্গত, জেরিন জন্মসূত্রে ভারতীয় হলেও, তার পরিবার পাখতুন সম্প্রদায়ভুক্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে