,

ইমরুল ওপেনিং করতে পারবেন

news-image

স্পোর্টস ডেস্ক : ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিন চোট পান ইমরুল কায়েস। যে কারণে বাংলাদেশের হয়ে তার ইনিংস সূচনা করা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আশার বাণীই শোনানো হলো। টাইগারদের হয়ে ইনিংস ওপেন করতে পারবেন ইমরুল- এমনটাই জানানো হলো।

শুক্রবার টেস্টের প্রথম দিন মোস্তাফিজুর রহমানের করা ৩৫তম ওভারে এইডেন মার্করামের শট স্লিপে রুখতে গিয়ে হাঁটুতে চোট পান ইমরুল। শনিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে বিসিবির পক্ষ থেকে ইমরুলকে নিয়ে আশার বাণী শোনানো হয়।

ইমরুলের ইনিংস ওপেন করা নিয়ে কোনো শঙ্কা রয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে দেশের একটি ইংরেজি দৈনিককে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘না, সে ফিট আছে। এবং সে ব্যাটিং করার জন্য প্রস্তুত।’

শুক্রবার লাঞ্চের পর খেলা শুরু হওয়ার ৩৬ মিনিট পর চোট নিয়ে মাঠ ছাড়েন ইমরুল। তামিম ইকবাল ইনজুরির কারণে ছিটকে পড়ায় সৌম্য সরকারকে নিয়ে ইনিংস ওপেন করবেন ইমরুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে