,

বিশ্বকাপের টিকেট পেয়ে গেল ইংল্যান্ড-জার্মানি

news-image

স্পোর্টস ডেস্ক : একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। ইউরোপ বাছাইপর্বের প্রাথমিক গ্রুপ রাউন্ডে বাকি আছে মাত্র একটি ম্যাচ। তার পরেই জানা যাবে ইউরোপ থেকে কারা যাবে পরবর্তী ফুটবল বিশ্বকাপে। তবে এক ম্যাচ হাতে রেখেই বাছাইপর্বের বাধা পেরিয়ে গেছে ইংল্যান্ড ও জার্মানি।

ওয়েম্বলি স্টেডিয়ামে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইংল্যান্ড। জার্মানিও রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে।

‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখল করে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দিকে অনেকখানিই এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। স্লোভেনিয়ার বিপক্ষে জিতলেই সেটা নিশ্চিত হয়ে যেত ১৯৬৬ সালের শিরোপাজয়ীদের। জয় না পেলে অপেক্ষা করতে হতো শেষ ম্যাচ পর্যন্ত। তবে ভক্ত-সমর্থকদের সেই অপেক্ষায় রাখেননি ইংলিশ ফুটবলাররা। যদিও জয়টি পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংল্যান্ডকে।

ইংল্যান্ড-স্লোভেনিয়া ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য সমতা। দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হবে, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে দারুণ একটি গোল করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছেন হ্যারি কেইন। এই জয়ের ফলে ‘এফ’ গ্রুপ থেকে নয় ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড পেয়ে গেছে রাশিয়া বিশ্বকাপের টিকেট।

অন্যদিকে ‘সি’ গ্রুপ থেকে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সহজেই ৩-১ গোলের জয় পেয়েছে জার্মানি। নয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। ইউরোপ থেকে ইংল্যান্ড ও জার্মানি ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। ৮ অক্টোবর বাছাইপর্বের গ্রুপ রাউন্ডে নিজেদের শেষ ম্যাচটি খেলবে ইউরোপের দলগুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে