সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়কে সুস্থ রাখার চারটি সহজ উপায়, জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক :ডাক্তারের কাছে গেলেই তাঁরা সবসময় হৃদয়কে সুস্থ রাখার পরামর্শ দেন৷ এটা করুন, সেটা করুন, কত পরামর্শ৷ কিন্তু রোজকার ইঁদুরদৌড়ের মাঝখানে হৃদয়ের দিকে নজর দেওয়ার সময় কোথায়? কিন্তু জানেন কি? বাড়িতে থেকেই আপনি রোজকার কাজের মধ্যে নিতে পারেন হৃদয়ের যত্ন? আজ ওয়ার্ল্ড হার্ট ডে-তে জেনে নিন তারই কয়েকটা উপায়৷

শরীরচর্চা
হাতে সময় খুব কম৷ কিন্তু নিজের হার্টর জন্য না হয় দিনে ৩০ মিনিট রাখলেনই৷ কাজের ফাঁকে অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করুন৷ সেটা হতে পারে হাঁটা, হতে পারে সিড়ি দিয়ে ওঠানামা করা, জিম করা বা অন্য কিছু৷ আলাদা করে সময় পাচ্ছেন না? তাহলে সবচেয়ে সহজ উপায় অফিসে ওঠার সময় সিঁড়ি ব্যবহার করুন৷ এড়িয়ে যান লিফ্ট৷ এতে আপনার ফিটনেস বাড়বে৷

ধূমপান ছাড়ুন
চেন স্মোকারদের জন্য এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাতে সন্দেহ নেই৷ আজ বললে আজই সিগারেট ছাড়া সম্ভব নয়৷ কিন্তু চেষ্টা তো করাই যায়৷ প্রথমে সিগারেটের সংখ্যা কমানোর চেষ্টা করুন৷ তারপর ছেড়ে দিন৷ এতে দেহে কোলেস্টেরলের মধ্যে সমতা থাকে৷ শুধু তাই নয়, হার্টবিট ও রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে৷

পরিমিত অ্যালকোহল
অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকুন, এমন কথা কেউ বলছে না৷ অ্যালকোহল নিন, তবে পরিমিত৷ বেশি মাত্রায় অ্যালকোহল রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়৷ হার্টের যে কোনও সমস্যা তৈরি করে এই ট্রাইগ্লিসারাইড৷

স্বাস্থ্যের জন্য উপকারী, এমন খাবার খান
শরীরের জন্য যা উপকারী, সেই খাবার খান৷ প্রয়োজনে ডায়েট মেনে চলুন৷ মাংস ও দুগ্ধজাত দ্রব্য কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দেয়৷ এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে৷ ফল, বিন, শাকসবজি, ওটস স্বাস্থ্যের পক্ষে ভালো৷ এগুলি খাওয়ার চেষ্টা করুন৷

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা