উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে লেবুর খোসা

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড ও বিভিন্ন উপকারী উপাদান সমৃদ্ধ লেবুর খোসা ত্বকের যত্নে অনন্য। ফেসপ্যাকে লেবুর খোসা কুচি ও গুঁড়া ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বকের মরা চামড়া দূর হওয়ার পাশাপাশি ব্রণ ও ব্রণের দাগ দূর হবে। এছাড়া উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্যও লেবুর খোসার ফেসপ্যাক কার্যকর।
লেবুর খোসা
জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন লেবুর খোসা-

মুখ অথবা হাত-পায়ের ত্বকের দাগ দূর করার জন্য শুকনা লেবুর খোসা প্রতিদিন ৫ মিনিট ঘষুন। তিনদিন ব্যবহার করার পর ধীরে ধীরে কমতে শুরু করবে দাগ।লেবুর খোসা ছোট ছোট কুচি করে রোদে শুকিয়ে নিন। এবার ছোট কাপের আধা কাপ চিনির সঙ্গে ১ টেবিল চামচ লেবুর খোসার টুকরা ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ১০ মিনিট ঘষুন ত্বকে। নিয়মিত ব্যবহারে ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। প্রয়োজন মতো লেবুর খোসা গুঁড়ার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে পেস্টটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১ টেবিল চামচ লেবুর খোসার গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো ডাবের পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দূর হবে ব্রণ ও ব্রণের দাগ।

ত্বক উজ্জ্বল করার জন্য আরেকটি ফেসপ্যাক তৈরি করে ফেলতে পারেন লেবুর খোসা দিয়ে। এজন্য ২ চা চামচ লেবুর খোসা গুঁড়ার সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা মধুর বদলে গোলাপজল ব্যবহার করুন। ফেসপ্যাকটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার