পদার্থে নোবেল পেলেন তিন মার্কিনি

news-image

অনলাইন ডেস্ক : এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন পদার্থবিদ। এরা হলেন রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তিন বিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন ওয়েস। অর বাকি অর্ধেক পাবেন ব্যারিশ ও থ্রোন।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অভজারভেটরির (লাইগো- ভিরগো) হয়ে করেছেন এ বছর পদার্থে নোবেল পাওয়া তিন বিজ্ঞানী।

গতবছর ফেব্রুয়ারিতে লাইগো-ভিরগোর এক সংবাদ সম্মেলনে ব্ল্যাক হোলে মহাকর্ষীয় তরঙ্গ (গ্র্যাভিটেশনাল ওয়েভ) শনাক্ত করার যুগান্তকারী ঘোষণা দেওয়া হয়।

পদার্থের টপোলজিক্যাল দশার গবেষণার জন্য গতবছর পদার্থে নোবেল পেয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী ডেভিড জে ফাউলেস, এফ ডানকেন হোলডেইন ও জে মাইকেল হসট্রলিজ।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বিশ বছর ধরে এক হাজারেরও বেশি গবেষক কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের লেজার ইন্টারফেরোমিটার গ্রাভিটেশনাল-ওয়েব অবজারভেটরি (এলআইজিও)-তে।

এতে বলা হয়, তাদের গবেষণা, ধৈর্য্য এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে এবছর নোবেল কমিটি রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ এবং কিপ এস থ্রোনকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার