,

ঢাকায় অরুণ জেটলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকায় পৌঁছেন তিনি।

ভারতের একটি বিশেষ বিমানে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে নামার পর আবুল মাল আব্দুল মুহিত তাঁকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তাঁকে সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। ভারতের অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ, কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী-শিল্পপতিদের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে এসেছেন।

সফরে বাংলাদেশকে তৃতীয় দফায় ভারতের ৪০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি হবে বলে সোমবার ভারতীয় দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার দুই দেশের অর্থমন্ত্রীর উপস্থিতিতে ঋণচুক্তি বাস্তবায়নে ‘ডলার লাইন অব ক্রেডিট’ চুক্তি সই হবে। এ চুক্তি হলে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হবে।

এছাড়া দুই মন্ত্রীর উপস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার জন্য দুই দেশের মধ্যে হওয়া চুক্তি নিয়ে ‘যৌথ ব্যাখ্যামূলক নোট’ স্বাক্ষরিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফরে পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্যোগ’ বিষয়ে বক্তব্য দেবেন অরুণ জেটলি। একই সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ পরিচালনার নতুন সেবা ও এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয়ের উদ্বোধন করবেন দুই অর্থমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে