সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রশংসায় ভারতের স্পিকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, বিগত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন- আইপিইউ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে। সোমবার রাতে কলম্বোতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়শন- সিপিএ সম্মেলন আয়োজনেও বাংলাদেশ সফল হবে। ৬৩তম এই সম্মেলনে ভারতের লোকসভা ও রাজ্যসভা থেকে একটি বড় প্রতিনিধিদল অংশ নেবেন বলে তিনি বাংলাদেশের স্পিকারকে জানান। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের স্পিকার আগামী ১-৮ নভেম্বর ২০১৭ তারিখ ঢাকায় অনুষ্ঠিতব্য ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ৬৩তম সিপিসির আয়োজনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন ৬৩তম সিপিসি সম্মেলনে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমুহ ও বিভিন্ন সিপিএ ব্রাঞ্চের স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্য ও অন্যান্য সদস্যসহ প্রায় ছয় শত প্রতিনিধি অংশ নেবেন।
উভয় দেশের স্পিকার পারস্পরিক দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা