,

সাকিব-তামিমদের লোভনীয় প্রস্তাব পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক :লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে ২০০৯ সালে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর পর হাজার চেষ্টা করেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান। তবে সম্প্রতি নিজেদের মাটিতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছে পাকিস্তান। তাও আইসিসির সহযোগীতা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বিশ্ব একাদশ বনাম স্বাগতিক পাকিস্তান। এই সিরিজটি আয়োজনে পিসিবির খরচ হয় প্রায় ২৪৬ কোটি টাকা! বিশ্ব একাদশের প্রত্যেক ক্রিকেটার পেয়েছেন ৮০ লাখ টাকারও বেশি।

তবে এবার বিশ্বের বিভিন্ন দলের খেলোয়াড়দের নিজেদের দেশে খেলার জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের একটি দৈনিকে জানানো হয়, দেশটির মাটিতে বিদেশি ক্রিকেটাররা প্রতি ম্যাচ খেলে পাবেন ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ ২০ হাজার টাকা। আর এই প্রস্তাব দেয়া হয়েছে, বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের ইয়ন মরগানদের মতো সেরা তারকাদের।

সংবাদে আরো জানানো হয়, পাকিস্তান সুপার লিগে খেলা ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে যা অর্থ পাবে তার সাথে এই আট লাখ ২০ হাজার টাকার কোনো সম্পর্ক নেই। এই অর্থের পুরোটাই বহন করবে পিসিবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে