,

আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

news-image

স্পোর্টস ডেস্ক :প্রথম টেস্টে বাংলাদেশকে ৩৩৩ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩২০ রান সংগ্রহ করতে পারলেও দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে মাত্র ৯০ রানে! ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছেন পরের টেস্টে আরো কিছু ঘাসযুক্ত বাউন্সি উইকেট প্রত্যাশা করছেন। যেখানে তাদের পেসাররা সুবিধা পাবে।

পচেফস্ট্রুমের এমন ব্যাটিং বান্ধব উইকেটেই যদি বাংলাদেশের এমন অবস্থা হয়, তাহলে সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সফরকারীদের জন্য।

মূলত পচেফস্ট্রুমের পিচের বিষয়ে কথা বলতে গিয়েই এমনটি বলেছেন প্রোটিয়া অধিনায়ক। তিনি যখন পচেফস্ট্রুমের কিউরেটরদের সঙ্গে কথা বলেছেন তখন পেস বান্ধব উইকেট বানাতে বলেছিলেন। কিন্তু তারা সেটা করেনি। উল্টো ব্যাটিং বান্ধব উইকেট বানিয়েছে। সেটা দেখে খুব হতাশ হয়েছিলেন ডু প্লেসি। এমন ফ্ল্যাট উইকেটেও বাংলাদেশ নাকানি-চুবানি খেয়েছে। সামনের টেস্টে প্রোটিয়া অধিনায়ক আশা করছেন তাদের পেসারদের জন্য আদর্শ উইকেট তৈরি করতে পারবে কিউরেটররা।

ডু প্লেসিস বলেন, ‘পচেফস্ট্রুমের গ্রাউন্ডসম্যানরা আমাকে হতাশ করেছে। এই উইকেট দেখে আমি সত্যিই হতাশ হয়েছিলাম। আমরা যেমন উইকেট চেয়েছিলাম তেমনটা তৈরি করতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। আশা করছি পরের টেস্টে উইকেটে আরো কিছু ঘাস থাকবে। পরের টেস্টে আরো বেশি বাউন্সি উইকেট প্রত্যাশা করছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে