,

লাস ভেগাসে কনসার্টে গুলি, দায় স্বীকার আইএসের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে উন্মুক্ত কনসার্টে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসে দাবি, হামলাকারী স্টিফেন পোডাক ধর্মান্তরিত মুসলিম।

লাস ভেগাসে কনসার্টস্থলের পাশে থাকা মান্দালাই বে হোটেলের ৩২তলা থেকে বন্দুকধারী স্টিফেন ওই উন্মুক্ত কনসার্টে গুলি ছোড়ে। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। আহত হয় পাঁচ শতাধিক মানুষ।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এটাই সবচেয়ে রক্তক্ষয়ী বন্দুক হামলা।

রয়টার্স জানায়, আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে আইএস।

হামলাকারীকে নিজেদের ‘সেনা’ দাবি করে সংগঠনটি বলেছে, হামলাকারী ধর্মান্তরিত মুসলিম। তবে সংগঠনটি এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।

সিএনএনের খবরে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) আইএসের দাবি নাকচ করে দিয়েছে। তারা বলছে, এই হামলার সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক নেই।

পুলিশ জানিয়েছে, পুলিশ হোটেল কক্ষে ঢোকার আগেই সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করে। পুলিশ ওই কক্ষে ১০টি বন্দুক পেয়েছে। ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। ৬৪ বছর বয়সী স্টিফেন নেভাদার বাসিন্দা। সন্দেহভাজন আরও একজনকে খুঁজছে পুলিশ।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলের পাশে থাকা লাস ভেগাস বুলেভার্ড হোটেল পুলিশ বন্ধ করে দিয়েছে এবং জনগণকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে। পাশের ম্যাককারান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। গোলাগুলির ঘটনার সময় মান্দালাই বে এলাকার রাস্তাজুড়ে রুট ৯১ হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ রাত চলছিল। অনুষ্ঠানে গাইতে আসা অনেক শিল্পী গুলির শব্দ শুনেছেন।

প্রত্যক্ষদর্শী জন বেসেট বলেন, স্থানীয় সময় রাত ১০টার দিকে গুলির শব্দ শোনেন। তখন মঞ্চে থাকা দলটি দ্রুত নেমে গেলে হট্টগোল তৈরি হয়। সবাই ছুটছিল, অনেকে পায়ের নিচে চাপা পড়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, একজন বন্দুকধারী ওই ফেস্টিভ্যালে গুলি ছুড়েছে। ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিতে দেখা গেছে, শত শত মানুষ ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছে।

এই বন্দুক হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাহত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে