স্তন ব্যথা কেন হয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : সব বয়সে নারীদের স্তন ব্যথার সমস্যা হতে পারে। তা হতে পারে ‘মেনোপজ’ শুরুর আগে ও পরে। বিভিন্ন কারণে স্তন ব্যথা হয়। স্তন ব্যথার কিছু কারণ রয়েছে। স্তনের সিস্ট একধরনের নরম তরলসমৃদ্ধ থলি। সিস্ট সব আকারের হতে পরে। এতে অনেক সময় ব্যথা হয়, আবার অনেক সময় ব্যথা নাও হতে পারে। ঋতুস্রাবের চক্রের সময় সিস্ট বড় হয় এবং মেনোপজের সময় সাধারণত কমে যায়। কিছু ওষুধ সেবনের কারণেও স্তনে ব্যথা হতে পারে। যেমন বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য কিছু ওষুধ, মেনোপজের পর এস্ট্রোজেন ও প্রোজেসটেরনের ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট, এনাড্রল ইত্যাদি ওষুধের কারণে অনেক সময় স্তনে ব্যথা হয়।

অস্ত্রোপচার এবং স্কার টিস্যু তৈরির সময় অনেক ক্ষেত্রে স্তনে ব্যথা হয়ে থাকে। কসটোকনড্রাইটিস একধরনের আর্থ্রাইটিস। এতে পাঁজর ও স্তনের হাড়ের সংযুক্তস্থলে ব্যথা হয়। তবে এই সমস্যা স্তনের সঙ্গে যুক্ত নয়। তবে এত ব্যথা হয় যে মনে হয় স্তনে ব্যথা হচ্ছে।

সাধারণত প্রবীণ নারী এবং যারা সঠিক অঙ্গবিন্যাসে থাকেন না, তাদের এই ব্যথা হয়। যেসব নারী প্রিমেনোপোজাল (মেনোপজের আগে) অবস্থায় থাকেন এবং যারা মেনোপজের পরে হরমোনের চিকিৎসা নেন, তাদের স্তনে অনেক সময় ফোলাভাব হতে পারে, লাম্প হতে পারে। এই অবস্থাকে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট চেঞ্জ বলে। তবে এটি তেমন ক্ষতিকর নয়। সঠিক অন্তর্বাস ব্যবহার না করার কারণে অনেক সময় স্তনে ব্যথা হতে পারে। খুব আঁটসাঁট অথবা খুব ঢিলেঢালা অন্তর্বাস কোনোটাই স্তনের জন্য ভালো নয়। তাই সঠিক অন্তর্বাস ব্যবহার করুন। অধিকাংশ স্তন ক্যান্সারে ব্যথা হয় না। তবে প্রদাহকারী স্তন ক্যান্সার ও স্তনের টিউমার একধরনের অস্বস্তি তৈরি করতে পারে।

স্তনে লাম্প, ব্যথা, বোঁটা থেকে রক্তপাত, লাল ভাব ইত্যাদি দেখলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। অনেক সময় যেসব মা বুকের দুধ খাওয়ান, তাদের ক্ষেত্রে স্তনে ব্যথা হতে পারে। অনেকক্ষণ শিশুকে বুকের দুধ না খাওয়ালে বা দুধ জমাট হয়ে থাকলে এ সমস্যা হতে পারে। -মেডিকেল নিউজ টুডে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার