,

নাটকীয়ভাবে পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে তিনবার অলআউট করল শ্রীলঙ্কা! প্রথম ইনিংসে একবার, দ্বিতীয় ইনিংসে দুবার! বুঝতেই পারছেন, এর একবার পাকিস্তান অলআউট হয়েও হয়নি। পাকিস্তানের শেষ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কান খেলোয়াড়েরা যখন স্টাম্প উপড়ে উদ্‌যাপন করছেন, তৃতীয় আম্পায়ার জানালেন নো বল! আবারও খেলা শুরু হলো। তবে কি নাটকের নতুন মোড়? না, এবার আর কোনো অ্যান্টি ক্লাইম্যাক্স হলো নয়। নাটকীয় ম্যাচটা শেষ পর্যন্ত মাত্র ২১ রানে জিতে নিল শ্রীলঙ্কা।

টেস্ট ক্রিকেটে ভুতুড়ে একটা দিন গেল আজ। পচেফস্ট্রুমে আজ ১৭.১ ওভারে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওদিকে আবুধাবি টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কা আর পাকিস্তান মিলে হারিয়েছে ১৬ উইকেট! শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে অলআউট করে পাকিস্তান ধুঁকছে। ১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অলআউট হয়েছে ১১৪ রানে। তাতেই দেশের বাইরে ২৫তম টেস্ট জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।
মাত্র ৪৩ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন রঙ্গনা হেরাথ। নবমবারের মতো ম্যাচে ১০ উইকেট। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলকও পেরোলেন। ৩ উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা।

প্রথম ইনিংসে দুই দলই সমানে সমানে জবাব দিচ্ছিল। শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৩ রানের লিড নিয়ে পাকিস্তান করেছিল ৪২২। দ্বিতীয় ইনিংসেও দুই দল সমানে সমান জবাব দিচ্ছে। এবার অংশ লড়াইটা হচ্ছে বোলারদের। ৪ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা আজ অলআউট হয়েছে আরও ঠিক ৬৯ রান যোগ করেই। ৫ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।

কিন্তু সহজ লক্ষ্যটা শুরুতেই কঠিন বানিয়ে ফেলে পাকিস্তান। নিয়মিত বিরতিতে হারায় উইকেট। ৩৬ রানে পড়ে যায় ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে হারিস-সরফরাজ মিলে ৪২ রান যোগ করায় মনে হচ্ছিল পাকিস্তান বুঝি জিতেই যাবে। ৫ উইকেট হাতে রেখে ৫৮ রান দরকার। এমন সময় আবারও পথ হারায় পাকিস্তান। মাত্র ১৬ রানে শেষ ৪ উইকেট পড়েছে তাদের। এর তিনটিই নিয়েছেন হেরাথ।
আর তাতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে