,

জিততে পাকিস্তানের চাই ১৩৬ রান

news-image

স্পোর্টস ডেস্ক : আবু ধাবি টেস্টের শেষ দিনের নাটকীয়তায় সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে এগিয়ে যেতে মাত্র ১৩৬ রান করতে হবে সরফরাজের দলকে। সোমবার টেস্টের শেষ দিনের প্রথম সেশনে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে শেষ ছয় উইকেট হারিয়ে বসে হারের শঙ্কার মুখে পড়েছে শ্রীলঙ্কা। অবশ্য মরুর বুকে খেলার বাকি দুই সেশন কোন নাটকীয়তা নিয়ে অপেক্ষা করছে সেটিও বলা যায় না। অপর পাশের দলটি যে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান!

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ৪১৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন দ্বিতীয় সেশনের খেলা শেষ হওয়ার একটু আগে ৪২২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে রোববার দিন শেষ করে শ্রীলঙ্কা। বাকি ছয় উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা সোমবার ১৩৮ রানে গুটিয়ে গেলে পাকিস্তানের সামনে ১৩৬ রানের লক্ষ্য দাঁড়ায়।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে নিরোশান দিকভেলা সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া কুশল মেন্ডিস ১৮ দিমুথ করুনারত্নে ১০, সুরঙ্গা লাকমল ১৩ ও কুশল সিলভা ২৫ রান করেন।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন; মোহাম্মদ আব্বাস পান দুটি উইকেট। একটি করে উইকেট নেন আসাদ শফিক, হাসান আলি ও হারিস সোহেল।

এর আগে অভিষিক্ত হারিস সোহেল, দুই ওপেনার শান মাসুদ ও সামি আসলাম এবং টপঅর্ডার ব্যাটসম্যান আজহার আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ছয় নম্বরে নামা হারিস ১৬১ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন। আজহার ৮৫, শান মাসুদ ৫৯, সামি আসলাম ৫১, আসাদ শফিক ৩৯ এবং বাবর আজম করেন ২৮ রান। শেষ দিকে হাসান আলি ২৫ বলে তিনটি ছক্কা এবং দুটি চারে ২৯ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন।

শ্রীলঙ্কার সফলতম বোলার রঙ্গনা হেরাথ; ৯৩ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ নেন দুটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের দারুণ সেঞ্চুরি এবং নিরোশান দিকভেলা ও দিমুথ করুনারত্নে দায়িত্বশীল ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে চান্দিমাল ১৫৫, করুনারত্নে ৯৩ এবং দিকভেলা করেন ৮৩ রান।

পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ ও মোহাম্মদ আব্বাস তিনটি করে উইকেট নেন। এছাড়া হাসান আলি দুটি ও হারিস সোহেল নেন একটি উইকেট।

সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর পাকিস্তান ও শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হবে। মরুর দেশে টেস্টের পর দল দুটি পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে