,

চর্বিযুক্ত মাছের উপকারিতা

news-image

স্বাস্থ্য ডেস্ক : প্রোটিনের অন্যতম উৎস মাছ কমবেশি সবাই পছন্দ করে। ছোট মাছ নিয়ে তেমন কোনো সমস্যা না থাকলেও বড় মাছের ক্ষেত্রে অনেকেই চর্বিযুক্ত মাছ একদম পছন্দ করেন না। আবার অনেকে মনে করেন, মাছে একটু চর্বি থাকলে তাতে স্বাদটা বরং বাড়ে।

অনেকে আবার আছেন, যারা চর্বিযুক্ত মাছকে ক্ষতিকর বলে মনে করেন।তাদের ধারণা, চর্বিযুক্ত মাছ স্বাস্থ্যের জন্য হুমকি, চর্বিযুক্ত মাছের কোনো উপকারিতা নেই।

তবে পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, মাছের চর্বিতে ক্ষতিকর উপাদান নয়, বরং রয়েছে উপকারী নানা গুণাগুণ। তাই চর্বিযুক্ত মাছ খাওয়ারই পরামর্শ তাদের।

গবেষকরা বলছেন, চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা আর্থারাইটিস, হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে।এছাড়া চর্বিযুক্ত মাছ খেলে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক গুণ কমে যায়। ওমেগা থ্রি ফ্যাটি এসিড রিউমাটয়েড আর্থারাইটিসের আশঙ্কা কমিয়ে দেয় অনেকখানি।

এছাড়া চর্বিযুক্ত বা তৈলাক্ত মাছ বিভিন্ন কার্ডিওভ্যাসকুলার রোগ প্রতিরোধ করতে পারে বলেও দাবি গবেষকদের। তারা বলছেন, চর্বিযুক্ত বা তৈলাক্ত মাছ মানসিক চাপ কমিয়ে হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্তন ক্যান্সার প্রতিরোধেও তৈলাক্ত বা চর্বিযুক্ত মাছ ভূমিকা রাখতে পারে বলে উঠে এসেছে এক সমীক্ষায়। এতে বলা হয়েছে, যেসব নারী নিয়মিত চর্বিযুক্ত বা তৈলাক্ত মাছ খান, তাদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

এসব ছাড়াও মাছের চর্বিতে থাকা খাদ্য উপাদান স্মৃতিভ্রংশ প্রতিরোধের পাশাপাশি স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি বাড়াতে অবদান রাখে বলেই মত গবেষকদের। তারা আরও বলছেন, তৈলাক্ত বা চর্বিযুক্ত মাছে রয়েছে মুখ ও ত্বকের ক্যানসার প্রতিরোধের উপাদান। এছাড়া ছোট বয়স থেকে চর্বিযুক্ত মাছ খেলে হাঁপানির ঝুঁকি অনেক কমে যায় বলেও মত তাদের। সূত্র: হেলথলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে