,

শেষ দিন বাংলাদেশের প্রয়োজন ৩৭৫ রান, হাতে ৭ উইকেট

news-image

স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই পরপর ফিরে গেলেন নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান- তামিম ইকবাল এবং মুমিনুল হক। ৪২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কোনো রান তোলার আগেই এভাবে দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের ফিরে যাওয়ার কারণে দারুণ হতাশা ভর করে বাংলাদেশের সমর্থকদের ওপর।

তবে ওপেনিংয়ে নেমে অপরপ্রান্তে দৃঢ়তার সঙ্গে লড়াই করা ইমরুল কায়েস এবং নো বলের কল্যাণে একবার জীবন পাওয়া মুশফিকুর রহীম ভালোই বিপর্যয় সামাল দেন। দু’জন মিলে প্রোটিয়া বোলারদের সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে থাকেন।

কিন্তু ৪৯ রানের জুটি গড়ার পর খেই হারিয়ে ফেলেন ইমরুল কায়েস। স্পিনার কেশব মাহারাজের বলটি অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে পড়ে বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা দেয়ার চেষ্টা করেন ইমরুল কায়েস। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে কুইন্টন ডি ককের হাতে। ৪২ বলে ৩২ রান করে আউট হন ইমরুল কায়েস।

এরপরই অবশ্য বৃষ্টি নামে পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে। দিনে দ্বিতীয়বারের মত বৃষ্টির বাগড়ায় বন্ধ হলো খেলা। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার কারণে শেষ পর্যন্ত আর দিনের খেলা হতেই পারলো না। আম্পায়াররা দিনের খেলা শেষ করে দিতে বাধ্য হন।

টেস্টের শেষ দিন জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ৩৭৫ রান। হাতে আছে আর ৭ উইকেট। দ্বিতীয় দিন খেলা বন্ধ হওয়ার সময় সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ১৫.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯। ১৬ রান নিয়ে উইকেটে রয়েছেন মুশফিকুর রহীম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে