,

অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : নাগপুরে আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের পরই অনেকে আন্দাজ করে নিয়েছিলেন ম্যাচের ফল। শেষ পর্যন্ত তাঁদের ধারণাই সত্যি হলো। ২৪৩ রানের সাদামাটা টার্গেট তাড়া করতে নেমে ভারত জিতেছে ৭ উইকেটে। ৪–১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। হাফ সেঞ্চুরি পেয়েছেন শুধু ডেভিড ওয়ার্নার। ভারতের মাটিতে ওয়ানডে ম্যাচে ৫০ ওভার ব্যাটিং করে ৮ বছর পর এই প্রথম আড়াই শর নিচের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের দলকে এ সংগ্রহ রক্ষার কোনো সুযোগই দেয়নি বিরাট কোহলির দল। উদ্বোধনী জুটিতেই ১২৪ রান তোলেন অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। এ বছর ওয়ানডেতে ভারতের ওপেনিং জুটিতে এটা ছিল অষ্টমবারের মতো ন্যূনতম শতরানের জুটি।

রাহানের (৬১) ফিফটির পাশাপাশি বিশাল এক ছক্কায় ওয়ানডেতে ১৪তম সেঞ্চুরি তুলে নেন রোহিত (১২৫)। শনিবার রাঁচিতে তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিরাট কোহলির দল। সূত্র : ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে