বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে পাঁচ ভুলে দক্ষিণ আফ্রিকায় বিপদে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক :দীর্ঘ নয় বছর পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলার দাওয়াত পেয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ সিরিজের আগে তিনদিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে মুশফিকরা। এরপর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মূল টেস্টের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটিতে সফরকারী শিবিরে ইতোমধ্যে বেশকিছু উদ্ভুত ঘটনা ঘটেছে। প্রথমত, শুরুতে একাদশ নিয়ে বিভ্রান্তি। দ্বিতীয়ত, টসে জিতে বাংলাদেশের বোলিং নেয়ার সিদ্ধান্ত। তৃতীয়ত, স্বীকৃত পেসারদের নির্বিষ বোলিং। চতুর্থত, ক্যাচ মিস। পঞ্চম,পাঁচ ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে কোনো বাঁহাতি বোলার না খেলানো।

দুঃজনক ব্যাপার হলো, টাইগার শিবিরের ওপেনার তামিম আইনের ম্যারপ্যাঁচে আটকে ওপেনিংয়ে নামতে পারেননি। প্রোটিয়ারা ইনিংস ঘোষণার আগে মাঠ ছেড়েছিলেন তামিম। ইনিংস ঘোষণার সময়ও মাঠে ছিলেন না, এই না থাকার সময়টা ৪৯ মিনিট। সেটা না হয় গেল। দীর্ঘ সময় ধরে ওপেনিংয়ে নামার জন্য মরিয়া ইমরুলও করতে পারেননি দারুণ কিছু। ২০ বল খেলে মাত্র ৭ রান তুলতে সক্ষম হয় হন তিনি। এছাড়া ব্যর্থ ছিলেন বহুদিন পর দলে সুযোগ পাওয়া লিটনও। ২৫ রান তুলে হাশিম আমলার হাতে ক্যাচ তুলে ইমরুলের দেখানো পথে হাঁটেন তিনি।

গেল সেই প্রসঙ্গ। এবার আসি উইকেট নিয়ে। সিরিজের প্রথম টেস্ট শুরুর আগেও পিচ রিপোর্টে বলা হয়েছিল উইকেট বেশ শুকনো ও ব্যাটিংবান্ধব। তাই যুক্তি বলছে, যে দল আগে টস জিতবে তারাই ব্যাটিং নেবে। কিন্তু আমাদের অধিনায়ক করলেন তার উল্টোটা। সেটা না হয় গেল। কিন্তু যখনই বিশাল রান টপকাতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে সাথে সাথে কিনা উইকেট হয়ে গেল বোলারদের পক্ষে। যে উইকেটে প্রোটিয়া ব্যাটসম্যানরা রানের ফোয়ার ছুটিয়েছে সেই উইকেটেই ইতোমধ্যে ৪ উইকেট খুইয়েছে সফরকারীররা। শনিবার (৩০ সেপ্টেম্বর) তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গেছে। খেলার ধরণ দেখে যে কেউ বলতে বাধ্য, আরো অনেক চমক অপেক্ষা করছে এই টেস্ট। এই প্রতিবেদন লিখার সময় ৪ উইকেটে ১৮৭ রান।

এদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৪৯ মিনিট মাঠে না থাকায় ইনিংস উদ্বোধন করতে পারেননি তিনি। লম্বা সময় কিপিং করার ক্লান্তি নিয়ে ইনিংসের শুরু করতে এসে অনভ্যস্ত লিটন দাস সুবিধা করতে পারেননি। ইমরুল কায়েস আবারও ব্যর্থ।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১২৭/৩। ফলোঅন এড়িয়ে প্রতিপক্ষকে আবার ব্যাটিংয়ে পাঠাতে এখনো ১৭০ রান চাই। তবে দ্বিতীয় দিন শেষে তাসকিন আহমেদ তো লিড নেওয়ার ঘোষণা দিয়েছেন‍! তার আশাবাদ সত্য হলে আরো একটি চমক দেখবে পচেফস্ট্রুম টেস্ট। কারণ মিডল অর্ডারে নেই বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বোলিংয়ে তার অভাব ইতিমধ্যেই বুঝতে পেরেছে বাংলাদেশ। এবার ব্যাটিংয়েও তার অভাব বোধ করা থেকে দলকে বাঁচাতে পারেন তামিম-মুমিনুলরা।

অস্ট্রেলিয়া সিরিজে এই মুমিনুল হককে নিয়ে নাটক কম হয়নি। এই টেস্ট তার জন্য জবাব দেয়ার মঞ্চ। নাটক কম হয়নি অধিনায়ক মুশফিকের কিপিং করা নিয়েও। কিপিং ছেড়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমে দলকে ভরসা দিতে পারেননি ‘মি. ডিপেনডেবল’। একাদশে আছেন অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া মাহমুদ উল্লাহ রিয়াদ। আর দেশসেরা ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় দিনান্তে একটি ছক্কা হাঁকিয়ে সব চাপ দূর করতে চেয়েছেন। তামিম-রিয়াদ-মুমিনুলরা এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে দারুণ একটি চমক জাগানো ব্যাপার হবে! আর সেই চমক হবে টাইগার শিবিরের জন্য আনন্দের!